ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের সার্বিক কার্যক্রমে ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করতেই ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।”
দলটির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভার কাঠামো, সদস্যসংখ্যা বা সম্ভাব্য দায়িত্ব বণ্টন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সংসদের বাইরে থেকেও নীতিগত ও প্রশাসনিক বিষয়ে নজরদারি জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :