ভিন্ন আবহে শুরু হলো ভাষা আন্দোলনের মাস, নেই বইমেলার চেনা উৎসব
বাঙালির আত্মপরিচয়ের মাস ফেব্রুয়ারি শুরু হলেও এবার তার আবহ একেবারেই ব্যতিক্রম। দীর্ঘদিনের রীতি ভেঙে ভাষার মাসের প্রথম দিন শুরু হয়নি বহুল প্রত্যাশিত ‘অমর একুশে বইমেলা’। জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্ধারিত সময়ে বইমেলা আয়োজন সম্ভব না হওয়ায় ফেব্রুয়ারির প্রথম দিনটি কাটছে বইমেলার সেই চেনা উৎসবমুখর পরিবেশ ছাড়াই।
প্রতি বছর ভাষা শহীদদের স্মরণ, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আর বইমেলার সম্মিলিত আমেজে ফেব্রুয়ারির সূচনা হয়। সাহিত্য, সংস্কৃতি ও ভাষা চেতনার মিলনমেলায় রূপ নেয় পুরো মাস। কিন্তু এবার সেই পরিচিত দৃশ্য অনুপস্থিত থাকায় ভাষার মাসের শুরুটা অনেকটাই নিরাবেগ ও শূন্যতা অনুভব