চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও পলোগ্রাউন্ড এলাকা থেকে ১৮টি মাইক ও পাঁচ কয়েল ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২৫ জানুয়ারি) সকালে এ ঘটনায় কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দেন সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক।
জানা গেছে, তারেক রহমানের জনসভাকে ঘিরে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি ছিল।
ড্রোন ওড়ানোসহ সব ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করা হয়। তবুও সমাবেশ শুরুর আগে ফাইনাল সাউন্ড চেকের সময় মাইক না পাওয়ায় চুরির বিষয়টি ধরা পড়ে। সমাবেশে মোট ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল, যার মধ্যে ১৮টি মাইক ও অন্তত পাঁচ কয়েল ক্যাবল চুরি হয়।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর চট্টগ্রামে কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি শনিবার রাত ৮টায় চট্টগ্রামে পৌঁছান।

আপনার মতামত লিখুন :