ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রাজনীতি করবেন কলেজের বাহিরে কলেজে নয় : প্রফেসর এ এস এম আমানুল্লাহ

আখিনুর আক্তার (রামপুরা, ঢাকা):

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহ বলেছেন রাজনীতি  তো করবেন  কলেজের ভিতরে নয় কলেজের বাহিরে। রাজধানীর ঐতিহ্যবাহী খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত নবীন বরণ-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত বৃহস্পতিবার  (২৭ফেব্রুয়ারী) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ নবীণবরণে সকল নবীন  শিক্ষার্থীদের সাদরে বরণ করা হয়েছে। 

উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহ আরও বলেন শিক্ষকদের মধ্যে কোন দলাদলি করে শিক্ষা ব্যবস্থা কে ক্ষতি করবেন না। ভেবে দেখুন উন্নত বিশ্বের কথা বাদই দিলাম আমাদের প্রতিবেশীদের দিকে তাকান তারা কত এগিয়ে গেছে অথচ আমরা কোথায় পড়ে আছি কেন আমাদের এই অবস্থা কেন স্বাধীনতা ৫৪ বছর পরও আমরা এইভাবে পড়ে রইলাম। কেন স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের আরেকটি লড়াই করা লাগে ? 


আমরা আর কত শহীদ হবো? আর কত ফাইট করবো? এসময় জুলাই আন্দোলনের যারা আত্মত্যাগ করেছেন যারা আহত হয়েছেন তাদের কথা স্মরণ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন শতশত বছর ধরে এ দেশের তরুণরা, ছাত্ররা মুক্তির পথ দেখিয়েছে। আত্মত্যাগ ও জাতির প্রতি তাদের অবদান স্মরণের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামে শিক্ষাবৃত্তি চালুর সিদ্ধান্ত নিয়েছে।  


তিনি আরো বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ঢেলে সাজানোর কাজ করছি।আমরা বলতে চাই এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে চলেছে এখন আর সেভাবে চলবে না  আগামী মে মাস থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়া মাস্টার্সে ভর্তি হওয়া যাবে না আমরা সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষাদানের পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা করছি যেন কোন অবস্থাতেই আমাদের শিক্ষার্থীদের বেকার না থাকতে হয়।দেশ-বিদেশে তারা যেন সম্মানের সাথে উপার্জন  করতে পারেন। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা নিজেদেরকে যোগ্য করে তুলুক , মানুষের মত মানুষ হোক আর এই জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ তৈরি। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই উদ্যোগী নিয়েছে। আসলে জাতিকে এগিয়ে নিতে হলে মানবসম্পদের রূপান্তরিত হতে হবে শুধু রাস্তাঘাট, ব্রিজ দিয়ে মানুষের মন জয় করা যায় না,ইতোমধ্যে আপনারা দেখেছেন।   স্বাগত বক্তব্য দেন  খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয়  কলেজের অধ্যক্ষ ইমাম জাফর। স্বাগত বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষ ইমাম জাফর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খিলগাঁও মডেল কলেজে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, পরিশ্রম করে তারা অনেক বড় হয় জীবনে। আমাদের শিক্ষকগণ সবাই খুব যোগ্য,নিবেদিত প্রাণ।তোমাদের সহযোগিতা করতে তারা সবসময় প্রস্তুত। আমি চাই তোমরা চলো এখান থেকে লেখাপড়া করে নিজের জীবন করতে পারো। 


  এতে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, বিদ্যুৎসাহী সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, হিতৈষী সদস্য মামুনুর রশিদ আখন্দ, শিক্ষক প্রতিনিধি কে এম নাহিদ হাসান, ১নং ওয়ার্ড  বিএনপির সভাপতি এম জামান এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে পরিবেশনায় অংশ নেন কলেজের সাংস্কৃতিক পরিবারের শিক্ষার্থীরা।

Link copied!